সেই আমি নই আমি

by হরিশংকর জলদাস

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

320৳400৳Save 80৳ (20%)
Qty
Wishlist
Share

মহাভারতের বহু নিন্দিত চরিত্র শকুনিকে কেন্দ্র করেই হরিশংকর জলদাসের উপন্যাস 'সেই আমি নই আমি'। ব্যাসদেব ও পরবর্তীকালের মহাভারত-অনুসন্ধানীদের রচনায় শকুনির অপযশ বর্ণিত হয়েছে। তার চাতুর্যেই কুরুক্ষেত্রে কুরু-পাণ্ডবের যুদ্ধ হয়, যে যুদ্ধে আঠারো দিনে আঠারো অক্ষৌহিণী অর্থাৎ উনচল্লিশ লাখ ছত্রিশ হাজার ছয়শ মানুষ নিহত হয়।

উপন্যাসটি পড়তে পড়তে পাঠকের মনে প্রশ্ন জাগবে, অকৃতজ্ঞ, যুদ্ধকামী, জিঘাংসাপ্রবণ শকুনি কি একেবারেই মানবিকতা বর্জিত ছিল? একজন নৃশংস মানুষ কি সব সময় অমানুষ? স্বর্গসুখে অতিষ্ঠ শকুনি কলিযুগে ভারতবর্ষে এসেছে বর্তমান ভারতবর্ষকে কাছে থেকে দেখার জন্য। বর্তমান মানুষের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ধর্ম ও সাহিত্য দেখে সে স্তম্ভিত হলো। সে দেখল ভারতবর্ষজুড়ে লক্ষ-কোটি শকুনি, প্রতিটি ভূখণ্ড একেকটি কুরুক্ষেত্র। মহাভারতের কাল আর বর্তমানকাল একাকার হয়ে গেছে এই উপন্যাসে, কাহিনির চমক উপন্যাসজুড়ে। লেখকের অন্যান্য উপন্যাসের মতো এটিও পাঠককে আনন্দ দেবে।

প্রকাশনী:প্রথমা প্রকাশন
সংস্করণ:1st Published, 2016
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849176312
পৃষ্ঠা সংখ্যা:167
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all