নিশিপতঙ্গ
by ইসমাইল আরমান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইসমাইল আরমানের 'নিশিপতঙ্গ' গল্পে অয়ন-জিমি আবারও এক রহস্যময় অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়ে। নিশিপতঙ্গের অভিশাপে এক বৃদ্ধের ঘুম হারাম। কিন্তু এবার দুই বন্ধুকেও মৃত্যুর মুখোমুখি হতে হবে। তারা কি পারবে বৃদ্ধকে এই অভিশাপ থেকে মুক্ত করতে?
বৃদ্ধের ধারণা, তিনি আদিবাসীদের এক দানব দেখেছেন, যার চেহারা অর্ধেক পতঙ্গ আর অর্ধেক মানুষ। এই নিশিপতঙ্গ যারা দেখে, তাদের জীবনে নেমে আসে বিপর্যয়। একের পর এক বিপদে তাদের জীবন ধ্বংস হয়ে যায়। বৃদ্ধের বাবাও নাকি দেখেছিলেন এই নিশিপতঙ্গ।
অয়ন-জিমিকে এবার বের করতে হবে নিশিপতঙ্গের সন্ধান। তবে আসলেই কি আছে এই নিশিপতঙ্গ, নাকি বৃদ্ধের কল্পনা? দুই বন্ধুর সেই রহস্য ভেদ করার অভিযানই এই বইয়ের মূল কাহিনি। রহস্য আর থ্রিলার মেশানো এই গল্প পাঠককে শেষ পর্যন্ত আটকে রাখবে।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849721475 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 120 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |