যোগেন মণ্ডলের বহুজনবাদ ও দেশভাগ
by আলতাফ পারভেজ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আলতাফ পারভেজের 'যোগেন মণ্ডলের বহুজনবাদ ও দেশভাগ' বাংলার ইতিহাসের প্রায় বিস্মৃত এক নেতার জীবন ও সংগ্রামের পুনরুদ্ধার। দলিত-তফসিলি সম্প্রদায়ের অবিসংবাদিত নেতা যোগেন মণ্ডল বর্ণহিন্দু প্রভাবাধীন কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম লীগের পাকিস্তান আন্দোলনকে সমর্থন করেছিলেন। তিনি পাকিস্তান গণপরিষদের প্রথম সভাপতি ও আইনমন্ত্রী হয়েছিলেন, কিন্তু শিগগিরই তাঁর প্রত্যাশার অপমৃত্যু ঘটে। পাকিস্তান রাষ্ট্রের সাম্প্রদায়িক চরিত্র স্পষ্ট হওয়ায় ১৯৫০ সালের দাঙ্গার পর তিনি হতাশ হয়ে দেশ ছেড়ে যান।
প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে লেখা দীর্ঘ চিঠিতে তিনি তাঁর মোহভঙ্গের কথা জানিয়েছিলেন। ভারতে গিয়েও তফসিলিদের স্বার্থে কাজ করে গেছেন জীবনের বাকি সময়। নানা সূত্র থেকে তথ্য সংগ্রহ করে লেখক যোগেন মণ্ডলের নেতৃত্বগুণ, সংগঠন প্রতিভা ও ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেছেন, যা পাঠককে ইতিহাসের এক অনালোকিত অধ্যায়ের সঙ্গে পরিচিত করাবে।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845250030 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |