আলথুসার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মাসরুর আরেফিনের 'আলথুসার' উপন্যাসের মূল থিম পৃথিবীর বিলুপ্তির আশঙ্কা। জীবাশ্ম জ্বালানি আর কয়লার ধোঁয়ায় উষ্ণ বিপন্নতার শেষ সীমায় পৌঁছে গেছে আমাদের গ্রহ। এর জন্য দায়ী 'দমনপীড়নমূলক রাষ্ট্রযন্ত্র', যার স্বরূপ উন্মোচন করেছিলেন দার্শনিক লুই আলথুসার। উপন্যাসের নায়ক আলথুসারের লন্ডনের বাসা দেখতে হাজির হন অক্সফোর্ড স্ট্রিটে, যেখানে তখন চলছে পরিবেশবাদী দল এক্সটিংশন রেবেলিয়নের তীব্র আন্দোলন।
এই আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে নায়ক ফিরে আসেন শ্যামল বরিশালে, কবি জীবনানন্দের মৃতপ্রায় ধানসিঁড়ি নদীকে বাঁচাতে। কিন্তু আন্দোলন করতে গিয়ে তিনি জীবননাশের হুমকির মুখে পড়েন। এই ক্রান্তিকালে নায়ক বুঝতে চান, পৃথিবী বদলানোর জন্য আলথুসার যে সহিংসতার কথা বলেছিলেন, তা কতটা প্রাসঙ্গিক। ঘোরতর সময়ের এই আখ্যান পাঠকের ভাবনার জগৎকে নাড়া দেবে।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849436294 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 344 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |