আমার ঢাকা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শামসুর রাহমানের 'আমার ঢাকা' কবির চোখে দেখা শহরের এক অন্তরঙ্গ প্রতিকৃতি। এই বইতে ঢাকা শুধু প্রিয় শহর নয়, কবির হৃৎস্পন্দনেরই নাম হয়ে উঠেছে। দাঙ্গা, দুর্ভিক্ষের অন্ধকার পেরিয়ে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে আলোকোজ্জ্বল ভোর দেখেছিলেন কবি, তার সব ছাপ পড়েছে তাঁর লেখায়। পুরোনো ঢাকার অলিগলি থেকে নতুন ঢাকার রাজপথ, সবখানেই তাঁর কবিতায় মূর্ত হয়ে উঠেছে শহরের রূপান্তর।
পাশাপাশি গদ্যরচনায় ঢাকা এসেছে স্মৃতির দুয়ার খুলে, কখনো ভাবনার প্রসঙ্গে। কবির সৃজনী দৃষ্টিতে দেখা এই শহরের পরিচয় পাঠককে অন্য এক চোখে ঢাকাকে দেখতে শেখাবে। যাঁরা ঢাকাকে ভালোবাসেন, এই বই তাঁদের জন্য এক মূল্যবান অভিজ্ঞতা।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849359531 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 134 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |