মার্ক টোয়েনের কালজয়ী উপন্যাস 'দ্য অ্যাডভেঞ্চারস অব হাকলবেরি ফিন' মাতৃহীন উড়নচণ্ডি কিশোর হাকের গল্প। বিধবা ডগলাস তাকে নিজের ছেলে হিসেবে গ্রহণ করলেও কঠিন নিয়মকানুনের জীবন তার পছন্দ হয় না। অন্যদিকে মাতাল বাবা তাকে জোর করে নদীর ওপারের জঙ্গলে আটকে রাখে। একদিন শূকর মেরে রক্ত ফেলে হাক পালিয়ে যায়, আর সবাই ধারণা করে সে মারা গেছে।
কিন্তু হাক আসে জ্যাকসন দ্বীপে, সেখানে পলাতক ক্রীতদাস জিমের সঙ্গে দেখা হয়। দুজনে মিলে শুরু করে এক অভিযান, যেখানে ঘটে একের পর এক মজার ও রোমাঞ্চকর ঘটনা। টোয়েনের অনন্য কৌতুকবোধ আর নিখুঁত চরিত্রায়ণে ভরা এই বইটি কিশোর-তরুণদের পাশাপাশি বড়দের কাছেও সমান জনপ্রিয়। আমেরিকান সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এই উপন্যাসটি পাঠকের মনে দাগ কাটবে নিশ্চিতভাবে।
| অনুবাদক | : | রাফিক হারিরি |
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 2020 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845250542 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | অনুবাদ বই (পুরাতন) |