উপধারা একাত্তর মার্চ-এপ্রিল
by মঈদুল হাসান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
১৯৭১ সাল বাঙালি জাতির নিয়তি-নির্ধারক এক সময়। মঈদুল হাসানের 'উপধারা একাত্তর মার্চ-এপ্রিল' বইটি সেই বছরের ২৫ মার্চের গণহত্যার ঠিক আগের ও পরের ঘটনাপর্ব নিয়ে। সংশয়, উদ্বেগ, আতঙ্ক আর স্বপ্নে মেশা সেই সময়ের অনুপুঙ্খ বিবরণ উঠে এসেছে এতে।
লেখকের ব্যক্তিগত স্মৃতিচারণার আদলে লেখা এই বইয়ের সবচেয়ে বড় শক্তি হলো প্রবেশাধিকার। সেই ইতিহাসের নিয়ন্তা, পেশা ও ব্যক্তিগত সূত্রে যাঁদের কাছে লেখকের ছিল অবাধ প্রবেশ, তাঁদের কাছ থেকে পাওয়া তথ্য এই বইকে করেছে অনন্য। জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতির উত্থান-পতনের গভীর পর্যবেক্ষক হিসেবে লেখক সেই অস্থির সময়ের রাজনৈতিক ঘূর্ণাবর্তের মর্মমূল স্পর্শ করেছেন।
লেখক একাত্তরের প্রবাসী মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের ইতিহাস রচনায় তাঁর গবেষণাধর্মী 'মূলধারা '৭১' ইতোমধ্যে আকর গ্রন্থ হিসেবে সমাদৃত। সেই ধারাবাহিকতায় 'উপধারা একাত্তর মার্চ-এপ্রিল' মুক্তিযুদ্ধের সূচনাপর্বের ইতিহাস জানতে চাওয়া পাঠকদের জন্য এক মূল্যবান সংযোজন।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 3rd Printed, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849120421 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 176 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |