বাংলাদেশের অর্থ খাত ও নীতি-অনীতির দ্বন্দ্ব
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বিরূপাক্ষ পালের 'বাংলাদেশের অর্থ খাত ও নীতি-অনীতির দ্বন্দ্ব' বইটি কোভিড-পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতার এক সরস বিশ্লেষণ। এই সময়ে নীতিনির্ধারকদের মধ্যে নীতির চেয়ে অনীতির প্রয়োগই বেশি দেখা যাচ্ছে বলে লেখক মনে করেন। একটি সম্ভাবনাময় অর্থনীতির জন্য এই প্রবণতা লাভ বয়ে আনে নাকি ক্ষতি, সেই প্রশ্নের উত্তরই খোঁজা হয়েছে এই বইয়ে।
বেকারত্ব আর মূল্যস্ফীতি অর্থনীতির দুই বড় অভিশাপ। লেখকের মতে, কোভিড-পরবর্তী সময়ে তা মোকাবিলায় নীতিনির্ধারকদের তাত্ত্বিক নিষ্ঠা বা সদিচ্ছা দুটোরই ঘাটতি ছিল। নীতি আর অনীতির লড়াইয়ে অনীতি জিতে যাওয়ায় সংকটে পড়েছে অর্থনীতি। রেমিট্যান্স ও রপ্তানি কাঙ্ক্ষিত গতি পায়নি, কমে গেছে রিজার্ভ, প্রবৃদ্ধিও নিম্নমুখী।
বৈশ্বিক বাস্তবতা ও শাস্ত্রীয় অর্থনীতির আলোকে এই সংকটের প্রতিকার কী হতে পারে, তা জানার আগ্রহ থেকেই বইটি সাজানো। অর্থনীতির পাঠক এবং নীতিনির্ধারকদের জন্য এটি একটি সময়োপযোগী ও প্রাসঙ্গিক আলোচনা।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849835080 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 120 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |