ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশে উচ্চশিক্ষা
সৈয়দ আবুল মকসুদের 'ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশে উচ্চশিক্ষা' বইটি এই ভূখণ্ডের মানুষের বহুদিনের স্বপ্ন পূরণের ইতিহাস। ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরুর মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়িত হয়। ঔপনিবেশিক আমলে অবিভক্ত বাংলার কোন আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ওঠে, তারই বিস্তারিত বিবরণ রয়েছে এই গ্রন্থে।
প্রতিষ্ঠার দাবির সমর্থনে কার কী ভূমিকা ছিল, আর শ্রেণিগত বা সম্প্রদায়গত স্বার্থ থেকে কারা এর বিরোধিতা করেছিল, তার বস্তুনিষ্ঠ বিশ্লেষণও আছে এতে। বহু বছরের শ্রমসাধ্য গবেষণার ফসল এই বই। প্রাথমিক সূত্র থেকে সংগৃহীত বহু দুর্লভ তথ্য পাঠকের সামনে তুলে ধরা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত আজও অজ্ঞাত অনেক গুরুত্বপূর্ণ তথ্য যেমন উঠে এসেছে, তেমনি সেকালের ঢাকার সামাজিক-সাংস্কৃতিক জীবন এবং নগরীর নৈসর্গিক পরিবেশের বর্ণনাও আছে। প্রথম পর্যায়ের মেধাবী ও নিবেদিত অধ্যাপকদের অবদানও আলোচিত হয়েছে এই গ্রন্থে। প্রথম আলো বর্ষসেরা বই (১৪২২) হিসেবে নির্বাচিত এই বই উচ্চশিক্ষা ও ইতিহাসের পাঠকের জন্য অপরিহার্য।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | ২য় সংস্করণ, ২০১৭ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849176305 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 408 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।