গণিতের জাদু

গণিত ও জাদুকরের কলাকৌশল এই দুইটি মিলিয়ে বই লেখা হয়েছে।

by আব্দুল কাইয়ুম

Category:
Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

256৳320৳Save 64৳ (20%)
Qty
Wishlist
Share

আব্দুল কাইয়ুমের 'গণিতের জাদু' বইটি গণিত আর জাদুর এক অভূতপূর্ব মেলবন্ধন। সাধারণত গণিতকে আমরা নীরস আর জটিল বিষয় বলে জানি। অন্যদিকে জাদু মানেই টানটান উত্তেজনা। এই দুই বিপরীতের সমন্বয় যে এত আনন্দদায়ক হতে পারে, তা এই বই পড়লেই বোঝা যায়। জাদুর কৌশলের ছলে কঠিন অঙ্কগুলোকে এত সহজে বোঝানো হয়েছে যে পড়তে গিয়ে পাঠক নিজেই অবাক হয়ে যাবেন।

বইটিতে এমন সব চমকপ্রদ অঙ্ক আছে, যেমন ১৬টি বর্গাকার ঘরে ১ থেকে ৫০-এর মধ্যে যেকোনো সংখ্যা বসালে যেকোনো দিকের যোগফল সেই নির্দিষ্ট সংখ্যা হয়। লেখক এমনভাবে সাজিয়েছেন যেন পড়তে পড়তে পাঠকের মনে হবে, তিনিই দর্শকদের সামনে এই জাদু দেখাচ্ছেন। জাদুর বেশ কিছু কৌশলও এখানে বিস্তারিত লেখা হয়েছে।

লেখক আব্দুল কাইয়ুম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, বর্তমানে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির কোষাধ্যক্ষ। গণিত ভালো না জানলেও বিজ্ঞানী, দার্শনিক কিংবা কবি, সবাই এই বই উপভোগ করতে পারবেন।

প্রকাশনী:প্রথমা প্রকাশন
সংস্করণ:3rd Published, 2014
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849065920
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all