Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জহির রায়হানের 'যখন যন্ত্রণা' বইটি বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্রের সৃষ্টি। যিনি একাধারে ছিলেন গল্পকার, ঔপন্যাসিক, সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক। ১৯৩৫ সালের ১৯ আগস্ট ফেনীর সোনাগাজির মজুপুর গ্রামে জন্ম নেওয়া এই প্রতিভাবান লেখক ১৯৪৭ সালে দেশভাগের পর কলকাতা থেকে পূর্ব পাকিস্তানে চলে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক শেষ করে তিনি সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যচর্চা চালিয়ে যান। তাঁর 'হাজার বছর ধরে' উপন্যাস পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং তাঁকে এনে দেয় আদমজী সাহিত্য পুরস্কার। 'আরেক ফাল্গুন', 'শেষ বিকেলের মেয়ে', 'বরফ গলা নদী' তাঁর উল্লেখযোগ্য উপন্যাস। ১৯৭২ সালে ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে তিনি নিখোঁজ হন, আর ফিরে আসেননি। সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি মরণোত্তর বাংলা একাডেমি পুরস্কার ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 2nd Reprint, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849721437 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 72 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |