কপি বেছে নিন
360৳450৳Save 90৳ (20%)
Qty
Wishlist
Share

প্রফেসর রেহমান সোবহানের 'বাংলাদেশের অভ্যুদয়: একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য' দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদের চোখে দেখা বাংলাদেশ সৃষ্টির ইতিহাস। ষাটের দশকের গোড়ায় পূর্ব পাকিস্তানের প্রতি কেন্দ্রীয় শাসকদের শোষণ, বঞ্চনা ও বৈষম্যের স্বরূপ যাঁরা অকাট্য যুক্তি দিয়ে উন্মোচন করেছিলেন, রেহমান সোবহান ছিলেন তাঁদের অন্যতম। দুই অর্থনীতির সেই ধারণাই পরে প্রতিফলিত হয় ছয় দফা দাবিতে।

লেখক এখানে বাঙালি জাতীয়তাবাদের অর্থনৈতিক ভিত্তি আর সেই সংগ্রামের ইতিহাস বিস্তারিতভাবে তুলে ধরেছেন। ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, লাহোরের গোলটেবিল বৈঠক, সত্তরের নির্বাচনী ইশতেহার, একাত্তরের অসহযোগ আন্দোলন, বঙ্গবন্ধুর সঙ্গে ইয়াহিয়া-ভুট্টোর শাসনতান্ত্রিক আলোচনা, সব পর্বের বস্তুনিষ্ঠ বর্ণনা আছে এই বইয়ে। স্বাধীনতাযুদ্ধের সময় বিদেশে জনমত গঠনে তাঁর ভূমিকার কৌতূহলোদ্দীপক বিবরণও পাঠক পাবেন এখানে।

প্রকাশনী:প্রথমা প্রকাশন
সংস্করণ:1st Published, 2017
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849176503
পৃষ্ঠা সংখ্যা:191
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all