Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে মাহবুব তালুকদার লিখেছেন 'নির্বাচননামা'। এই বইয়ে তিনি বাংলাদেশের জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রকৃত চিত্র তুলে ধরেছেন। লেখকের মতে, এটি নির্বাচন ও রাজনীতি নিয়ে দেশের নীরব জনগোষ্ঠীর অশ্রুত ভাষা শোনার এক প্রচেষ্টা।
কমিশনার হিসেবে তাঁর স্বতন্ত্র অবস্থান ও স্পষ্টবাদী ভূমিকা দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছিল। সেই অভিজ্ঞতার আলোকে তিনি নির্বাচন ব্যবস্থার একটি বিস্তারিত ও তথ্যনির্ভর বিবরণ উপস্থাপন করেছেন। নির্বাচন প্রক্রিয়া, ব্যবস্থাপনা এবং নির্বাচনসংক্রান্ত জানা-অজানা নানা ঘটনা এই বইয়ে স্থান পেয়েছে। ভোটার, সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম ও দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকাও এখানে বিশ্লেষণ করা হয়েছে।
রিটার্নিং অফিসার থেকে প্রিসাইডিং অফিসার, পোলিং এজেন্ট থেকে আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচনকালে দায়িত্ব পালনকারী সেনাবাহিনীর ভূমিকার বিস্তারিত বর্ণনাও রয়েছে এই বইয়ে। নির্বাচনের গন্ডি পেরিয়ে সমগ্র জাতির মনোভাবের প্রতিফলনও এখানে উঠে এসেছে।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849755432 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 344 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |