দ্বিতীয় খুনের কাহিনি
by মশিউল আলম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, ষড়যন্ত্র আর রক্তপাতের বাস্তব ঘটনাকে উপন্যাসের রূপ দেওয়ার ঝুঁকিটা নিয়েছেন কথাসাহিত্যিক মশিউল আলম। তাঁর 'দ্বিতীয় খুনের কাহিনি' বইটি ঘিরে আছে দুটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই হত্যার পেছনে চট্টগ্রাম সেনানিবাসের কয়েকজন কর্মকর্তার হাত থাকলেও জিওসি মেজর জেনারেল আবুল মনজুরের ভূমিকা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা।
ঘটনা এগোয় দ্রুত গতিতে। ১ জুন মনজুর পরিবারসহ পালানোর চেষ্টা করেন, কিন্তু বিকেলের মধ্যেই আত্মসমর্পণ করতে বাধ্য হন। আদালতে নিজের অবস্থান জানাতে চাইলেও সন্ধ্যায় তাঁকে সেনা হেফাজতে নেওয়া হয় এবং মধ্যরাতে সেনানিবাসে গুলিতে প্রাণ হারান তিনি। এক হত্যাকাণ্ডের পর যেন নিয়তির মতো এসে হাজির হয় আরেকটি।
গবেষণা ও অনুসন্ধানের ভিত্তিতে লেখা এই সত্য ঘটনাভিত্তিক কাহিনি পাঠককে টেনে রাখে রুদ্ধশ্বাস উত্তেজনায়। ইতিহাসের অন্ধকার অধ্যায় থেকে উঠে আসা এ বর্ণনা অনেক গোয়েন্দা গল্পকেও হার মানায়।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | ৭ম, মুদ্রণ, ২০২৩ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849025542 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 224 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |