বসন্ত বিলাপ
প্রথম আলো প্রকাশের শুরুতেই পত্রিকার বিভিন্ন বিভাগে লিখেছেন হুমায়ূন আহমেদ। গল্প-উপন্যাস তো বটেই, এর বাইরেও তাঁর অনেক রচনা প্রথম আলোয় প্রকাশিত হয়েছে। সেই সব ছোট আয়তনের গদ্য রচনা নিয়ে এই সংকলন। কিছু লেখায় সমকালীন বিষয়ে তাঁর সরাসরি মতামত, কোনো কোনো রচনায় ব্যক্তিগত অনুভূতি ও স্মৃতির কথা। রয়েছে দুটি চমৎকার গল্পও। তাঁর অনন্য রসবোধ আর অনুপম রচনাশৈলী প্রতিটি লেখাকে করেছে উপভোগ্য।
প্রথম আলোয় প্রকাশিত হুমায়ূন আহমেদের আটটি সাক্ষাৎকারও স্থান পেয়েছে এই সংকলনে। সেখানে নিজের জীবন, বিশ্বাস, লেখালেখি, নাটক ও চলচ্চিত্র নিয়ে কথা বলেছেন তিনি। সাহিত্য-চলচ্চিত্রের বাইরেও অনেক বিষয়ে তাঁর মতামত রয়েছে। সাক্ষাৎকারগুলো পড়লে মনে হবে, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গিসহ একজন সম্পূর্ণ হুমায়ূন আহমেদ আমাদের সামনে উপস্থিত। 'বসন্ত বিলাপ' তাই হুমায়ূন আহমেদের ভক্তদের জন্য এক অনন্য সংগ্রহ।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 10th Printed, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।