সৃজনশীল প্রশ্নপদ্ধতি : ভালো করার নিয়মকানুন
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেনীর জন্য, ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের জন্য দরকারি বই
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সৃজনশীল প্রশ্নপদ্ধতি: ভালো করার নিয়মকানুন' বইটি শিক্ষার্থী ও শিক্ষক উভয়ের জন্যই একটি দিকনির্দেশনামূলক গ্রন্থ। সৃজনশীল প্রশ্নপদ্ধতি সম্পর্কে ধারণা দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, আর প্রাথমিক ধারণা পাওয়া যাবে আবদুল্লাহ আবু সায়ীদের লেখায়। মাস্টার ট্রেইনার রবিউল কবীর চৌধুরী সৃজনশীল প্রশ্নের মৌলিক ধারণাগুলো উদাহরণসহ উপস্থাপন করেছেন। শিক্ষাক্রম বিশেষজ্ঞ মোঃ শাহজাহানের লেখাগুলো বিষয়টি বুঝতে শিক্ষার্থী ও শিক্ষক উভয়কেই সহায়তা করবে।
বইটিতে সেসিপের গণিতসহ সব বিষয়ের সৃজনশীল প্রশ্নপদ্ধতির নিয়মাবলি, এনসিটিবির শিক্ষাক্রম বিশেষজ্ঞ ও মাস্টার ট্রেইনারদের লেখা নমুনা প্রশ্ন ও উত্তরও রয়েছে। শিক্ষকদের জন্য আছে শেখানোর কৌশল, ত্রুটিযুক্ত ও ত্রুটিমুক্ত প্রশ্ন চেনার উপায়, বহুনির্বাচনি প্রশ্ন তৈরির ১৪টি নিয়ম এবং নমুনা নম্বর অনুশীলনসহ প্রয়োজনীয় সব তথ্য। সৃজনশীল পদ্ধতিতে ভালো ফল করতে চাওয়া প্রতিটি শিক্ষার্থী এবং দক্ষতার সঙ্গে প্রশ্ন তৈরি করতে চাওয়া শিক্ষকের জন্য বইটি অপরিহার্য।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st, 2015 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849074779 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 120 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |