মুক্তিযুদ্ধ কেন অনিবার্য ছিল
ড. কামাল হোসেনের 'মুক্তিযুদ্ধ কেন অনিবার্য ছিল' বইটি বাংলাদেশের স্বাধীনতার ঐতিহাসিক পটভূমি নিয়ে একটি অন্তরঙ্গ ও বস্তুনিষ্ঠ বিবরণ। লেখক দেখিয়েছেন, ইয়াহিয়া, সামরিক জান্তা ও ভুট্টোর একগুঁয়েমি, অপরিণামদর্শিতা ও উচ্চাভিলাষ আসলে ইতিহাসের সেই অনিবার্যতাকেই ত্বরান্বিত করেছে। বইটিতে যুদ্ধ শুরুর পূর্ববর্তী দিনগুলোর ঘটনাপ্রবাহ গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে।
লেখক নিজে ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর পক্ষের অন্যতম কৌঁসুলি। আইয়ুব খানের আহূত গোলটেবিল বৈঠক, ১৯৭১ সালের মার্চে ইয়াহিয়া-ভুট্টোর সঙ্গে আলোচনা, অসহযোগ আন্দোলনের নীতি প্রণয়ন, সবখানেই তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। ফলে এই বইয়ের প্রতিটি বিবরণের পেছনে রয়েছে প্রত্যক্ষদর্শী একজন মানুষের অভিজ্ঞতা। তৎকালীন সংবাদপত্রে প্রকাশিত তথ্য এবং একান্ত ভেতরের ঘটনা, দুই-ই বিশ্বস্ততার সঙ্গে উপস্থাপিত হয়েছে। বাংলাদেশের ইতিহাস নিয়ে পড়তে আগ্রহী পাঠকদের জন্য এটি অপরিহার্য একটি গ্রন্থ।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849176480 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 95 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।