নাসিরুদ্দিন হোজ্জার ১০০ গল্প
নাসিরুদ্দিন হোজ্জার ১০০ গল্প' বইটিতে ত্রয়োদশ শতাব্দীর সেই কিংবদন্তি সুফি সাধকের ১০০টি বাছাই করা গল্প স্থান পেয়েছে। তাঁর বহুল পরিচিত গল্পগুলোর পাশাপাশি তুলনামূলকভাবে কম পঠিত কিছু গল্পও এই সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে। হোজ্জার গল্পগুলো শুধু হাসি-তামাশাই নয়, প্রতিটি গল্পের গভীরে লুকিয়ে আছে জীবন সম্পর্কে অমূল্য শিক্ষা। তাঁর কৌতুকপ্রবণতা ও তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় পাওয়া যায় প্রতিটি গল্পে।
আনুমানিক ১২০৮ খ্রিস্টাব্দে তুরস্কে জন্মগ্রহণকারী নাসিরুদ্দিন হোজ্জা ছিলেন অত্যন্ত প্রখর বুদ্ধির মানুষ এবং জ্ঞানচর্চায় তাঁর ছিল অপরিসীম আগ্রহ। ত্রয়োদশ শতাব্দীর মধ্যভাগ থেকে তাঁর নামে গল্পগুলো মুখে মুখে ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্য থেকে চীন পর্যন্ত বিস্তৃত সমগ্র এশিয়ায়। আজ তাঁর গল্পগুলো বিশ্ব ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। সব বয়সের পাঠকের মনকে ঝরঝরে করে তোলার পাশাপাশি এই গল্পগুলো জীবন সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দেবে।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 978984924040 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 104 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।