আনিসুল হকের 'সফল যদি হতে চাও' বইটি কিশোর-তরুণদের জন্য সাফল্যের সহজ সূত্র নিয়ে রচিত। পড়াশোনায় মন বসে না? ঘুরতে-ফিরতে, বই পড়তে, কবিতা লিখতে ভালো লাগে? নাকি শুধু খেলাধুলাই পছন্দ? এই বইয়ে পৃথিবীর সফল মানুষের জীবনকাহিনি থেকে সাফল্যের গোপন চাবিকাঠি খুঁজে বের করার চেষ্টা করেছেন লেখক।
প্রথম আলো ও কিশোর আলোতে বিভিন্ন সময়ে প্রকাশিত লেখাগুলো সংকলিত হয়েছে এই বইয়ে। জামিলুর রেজা চৌধুরী ও সৈয়দ মনজুরুল ইসলামের দুটি সাক্ষাৎকারও সংযোজিত হয়েছে। ভালো কথা বারবার শোনাও ভালো, এই ভাবনা থেকেই বইটি তৈরি। তরুণরা এই বই থেকে প্রেরণা পেলে লেখকের চেষ্টা সার্থক হবে বলে তিনি মনে করেন।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845250276 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।