Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আসিফ নজরুলের 'সংবিধান বিতর্ক ১৯৭২' বইটি মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের সংবিধান রচনার ইতিহাস নিয়ে প্রথম সামগ্রিক বিশ্লেষণ। বিজয়ের পর দেশে ফিরে বঙ্গবন্ধুর নেতৃত্বে গণপরিষদে বসেন নেতারা। কিন্তু পরিষদের বৈধতা এবং খসড়া সংবিধানের কিছু বিষয়বস্তু নিয়ে ওঠে গুরুতর আপত্তি। দীর্ঘ আলোচনা ও তর্কবিতর্কের পর বেশিরভাগ বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যায়।
তবে ক্ষুদ্র জাতিসত্তার অস্বীকৃতি, অবাধ জাতীয়করণ, প্রধানমন্ত্রীর অতিরিক্ত ক্ষমতা, সংসদ সদস্যদের অধিকারহীনতা নিয়ে সতর্কবাণীও উচ্চারিত হয়েছিল সেই বিতর্কে। ১৯৭২ সালের সেই স্বপ্ন, শঙ্কা আর অঙ্গীকার না জানলে আমাদের মূল সংবিধান এবং আগামীর সংস্কার আকাঙ্ক্ষা বোঝা যাবে না। সংবিধানের ৫০তম বার্ষিকীতে প্রকাশিত এই বইটি ইতিহাসপ্রেমী পাঠকদের জন্য গুরুত্বপূর্ণ।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849688617 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 240 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |