বাংলায় ইসলাম প্রচারে সাফল্য
by আকবর আলি খান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আকবর আলি খানের 'বাংলায় ইসলাম প্রচারে সাফল্য' বইয়ে তুলে ধরা হয়েছে বাংলায় ইসলাম প্রচার ও মুসলমানদের সংখ্যাধিক্য নিয়ে প্রচলিত নানা মতবাদের বিশ্লেষণ। কেউ মনে করেন তলোয়ারের জোরে বা মুসলমান শাসকদের পৃষ্ঠপোষকতায় এ দেশে ইসলাম বিস্তার লাভ করেছে। আবার কেউ কেউ বিশ্বাস করেন সুফি-দরবেশরাই ছিলেন প্রধান মাধ্যম। নিম্নবর্ণের হিন্দুদের ধর্মান্তরিত হওয়ার ধারণাটিও বহুল প্রচলিত।
লেখক এসব ধারণার পক্ষে-বিপক্ষে দেশি-বিদেশি পণ্ডিতদের মতামত বিশদভাবে উপস্থাপন করেছেন। যুক্তি ও তথ্যের আলোকে যাচাই করেছেন প্রতিটি ধারণার যথার্থতা। তাঁর তীব্র অনুসন্ধিৎসা ও নিরাসক্ত গবেষণাপ্রবৃত্তির পরিচয় মেলে এই বইয়ে। আগ্রহী পাঠকের কৌতূহল মেটানোর পাশাপাশি সংশয় ও বিভ্রান্তি দূর করতেও সহায়ক হবে এই গ্রন্থ।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 4th Print, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845250450 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 120 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |