আজব ও জবর-আজব অর্থনীতি
অর্থনীতি ও সমাজবিজ্ঞানের বিষয় নিয়ে সংকলিত রম্যরচনার শৈলীঋদ্ধ দশটি গবেষনাভিত্তিক প্রবন্ধ
by আকবর আলি খান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আকবর আলি খানের 'আজব ও জবর-আজব অর্থনীতি' অর্থনীতির গতানুগতিক ধারণার বাইরে নতুন কিছু জানতে আগ্রহী পাঠকদের জন্য। একসময় অর্থনীতিকে বলা হতো হতাশাগ্রস্ত বিজ্ঞান, সমাজবিজ্ঞানের দুয়োরানি। কিন্তু আজ সেই অর্থনীতিই সমাজবিজ্ঞানের সম্রাজ্ঞী। এর প্রয়োগ এখন শুধু চাহিদা-জোগান বা রুটি-রোজগারের মধ্যে সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে রাষ্ট্রবিজ্ঞান, আইন, ইতিহাস, এমনকি জন্ম, বিবাহ, ধর্ম ও ভাষা নিয়ে গবেষণায়ও।
দুর্ভাগ্যজনকভাবে বাংলা ভাষায় অর্থনীতির এই বিকাশমান ধারাগুলো এখনো প্রতিফলিত হয়নি। এই বই সেই অভাব পূরণের চেষ্টা করেছে। বিশ্বায়ন, সুখ ও অর্থনীতির সম্পর্ক, তথ্যের ভূমিকা, জন্মদিনের অর্থনীতি, সরকারের অপচয়সহ নানা কৌতূহলোদ্দীপক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সহজ ভাষায়, বৈঠকি মেজাজে। গবেষণামূলক হলেও বইটি পড়তে বিরক্ত লাগবে না।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 3rd |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |