প্রাথমিক গণিতের ভিত্তি
by মুনির হাসান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
প্রাথমিক বিদ্যালয় শেষ করে উচ্চ বিদ্যালয়ে পা রাখার আগেই অনেক শিক্ষার্থীর গণিতের ভিত্তি হয়ে পড়ে দুর্বল। মুনির হাসানের 'প্রাথমিক গণিতের ভিত্তি' বইটি এই সমস্যার মূল কারণ চিহ্নিত করেছে। আমাদের বেশিরভাগ স্কুলে সমাধানের পদ্ধতি শেখানো হয় বেশি, কিন্তু মূল ধারণাগুলো বোঝানোর দিকে তেমন নজর থাকে না। ফলে শিক্ষার্থীরা গণিত মুখস্থ করে ফেলে। অথচ মূল বিষয়গুলো আত্মস্থ করতে পারলেই গণিত হয়ে ওঠে আনন্দের। সংখ্যা দিয়েই গণিতের শুরু, আর সংখ্যার ধারণা যত শক্ত হয়, উচ্চতর গণিতে শিক্ষার্থীর বিচরণ তত সহজ হয়। সংখ্যা থেকে শুরু করে যোগ-বিয়োগের জটিল পথ পেরিয়ে বইটি পাঠকদের ভগ্নাংশের গুণ ও ভাগ পর্যন্ত পৌঁছে দেয়। চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের কথা মাথায় রেখে লেখা হলেও, যাঁরা তাদের গণিত শেখান, তাঁরাও এ বই থেকে সমানভাবে উপকৃত হবেন।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849647492 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 175 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |