শাহাদুজ্জামানের 'একজন কমলালেবু' বাংলা সাহিত্যের এক প্রহেলিকাময় মানুষ জীবনানন্দ দাশকে নিয়ে রচিত একটি উপন্যাস। বরিশালের নদী আর জোনাকির জগৎ ছেড়ে কলকাতার ট্রামলাইনের ওপর পা রাখা এই কবির জীবন ছিল নানা বিস্ময়ে ভরা। সস্তা বোর্ডিংয়ে কুঁচো চিংড়ি খেয়ে দিন কাটিয়েছেন, কিন্তু পশ্চিমের মেঘে দেখেছেন সোনার সিংহ। পিপড়ার মতো গুটি গুটি অক্ষরে লিখে গেছেন হাজার হাজার পৃষ্ঠা, যার সামান্য অংশই জনসমক্ষে এসেছে।
বাকি সব লেখা তালাবন্দি ছিল কালো ট্রাঙ্কে। এই রহস্যময় কবির সঙ্গে এক নিবিড় বোঝাপড়ায় লিপ্ত হয়েছেন শাহাদুজ্জামান। লেখক নিজে ১৯৬০ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন, চিকিৎসা নৃবিজ্ঞানে পিএইচডি করেছেন এবং কথাসাহিত্যে অবদানের জন্য ২০১৬ সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। তাঁর এই উপন্যাস পাঠককে নিয়ে যাবে জীবনানন্দের অজানা জগতে।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849140372 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 240 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (পুরাতন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।