পাঁচ কিশোর উপন্যাস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সারওয়ার-উল-ইসলামের 'পাঁচ কিশোর উপন্যাস' বইটি লেখকের শৈশবের স্মৃতি আর লেখালেখির শুরু নিয়ে। স্কুলের গণ্ডি পেরুবার পরই তার লেখালেখি শুরু। সেই বয়সে পত্রিকায় নিজের লেখা ছাপা হয়েছে কিনা দেখার জন্য সকালবেলা পাগলের মতো ছুটতেন পত্রিকা স্ট্যান্ডে। এমনও হয়েছে, দাঁত মাজতে মাজতে বাসা থেকে বের হয়ে প্রায় আধা কিলোমিটার দূরে মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ডে চলে গেছেন।
একবার এক পত্রিকায় প্রতি সপ্তাহে ধারাবাহিক কিশোর উপন্যাস ছাপা হচ্ছিল। নির্দিষ্ট দিনে পত্রিকা স্টলে গিয়ে দেখেন সেই পত্রিকা নেই। বাসে চড়ে মিরপুর ১ নম্বর, শ্যামলি, ফার্মগেট ঘুরে অবশেষে কাঙ্ক্ষিত পত্রিকাটি পান। কিন্তু পাতা উল্টিয়ে দেখেন বিজ্ঞাপনের কারণে সেদিন শিশু পাতা বের হয়নি। লেখালেখির চল্লিশ বছর পেরিয়ে গেলেও নিজের নাম ছাপার অক্ষরে দেখার তীব্রতা এখনো কমেনি তার। ছোটবেলায় কুকুরে কামড়েছিল বলে কুকুর আর অতিরিক্ত উপদেশ দেওয়া মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করেন তিনি। কথা কম বলে মানুষকে গভীরভাবে পর্যবেক্ষণ করাই তার জীবনের ব্রত।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Edition, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 360 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |