অলৌককি আগন্তুক
by দর্পণ কবীর
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
দর্পণ কবীরের 'অলৌককি আগন্তুক' একটি রহস্য ও অ্যাডভেঞ্চার কাহিনি, যার কেন্দ্রে বিক্রমপুরের নাটেশ্বর গ্রাম। মাটির নিচে হাজার বছরের পুরনো শহরের সন্ধান পাওয়ার খবর ছড়িয়ে পড়লে গুপ্তধনের লোভে একদল সংঘবদ্ধ দস্যু এখানে চলে আসে। চুরিবিদ্যায় ব্যর্থ মধুর ভাগ্য বদলে যাওয়ার সুযোগ আসে এই দস্যুদের সান্নিধ্যে। ইন্টারপোলের গোয়েন্দা পরিচয়ে রাশা মামা গ্রামের এক কিশোর দলকে দস্যুদের প্রতিরোধে উদ্বুদ্ধ করেন। চলন্ত উইকিপিডিয়ার মতো জ্ঞানী রাশা মামার কথায় মুগ্ধ হয়ে টঙ্গিবাড়ি থানার দারোগা হাতেম আলীও অভিযানে নামেন। দস্যুদের লক্ষ্য সেন রাজাদের স্বর্ণালঙ্কার, তবে রাশা মামার ধারণা তারা আসলে খুঁজছে বৌদ্ধ শাসনামলের মূল্যবান মূর্তি। অমাবশ্যার রাতে শুরু হয় দস্যুদের সঙ্গে পুলিশ ও গ্রামবাসীর লড়াই। শেষে রাশা মামা নিখোঁজ হয়ে যান, আর তার আসল পরিচয় নিয়ে প্রশ্ন থেকে যায় রাজন, বিপ্লব, বিকাশ, সুমন ও নীরার মনে।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, February 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849705260 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 76 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |