পথিকৃৎ মানববিজ্ঞানী আনোয়ারউল্লাহ চৌধুরী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সালেহ মাহমুদ রিয়াদের 'পথিকৃৎ মানববিজ্ঞানী আনোয়ারউল্লাহ চৌধুরী' বইটি মানববিদ্যার প্রধান অলিন্দগুলোর সবচেয়ে প্রয়োজনীয় অংশে অধিষ্ঠিত এক ব্যক্তিত্বের জীবনকথা। আনোয়ারউল্লাহ চৌধুরীর আজীবন সাধনা ছিল মানবকল্যাণ, আর সেই কামনার বাস্তব রূপ মানুষের জীবন। ভাষা, দেশ, জাতি, শিক্ষা, প্রশাসন, কূটনীতি, জীবনের প্রতিটি ক্ষেত্রেই তিনি ছিলেন অক্লান্ত কর্মী ও দ্ব্যর্থহীন নেতা।
তিনি আজীবন বিশ্বাস করতেন একটি শোষণহীন, সমতাভিত্তিক ও ন্যায়ধর্মসমন্বিত রাষ্ট্রব্যবস্থায়, যেখানে মানবাধিকার সম্মানিত হবে। পীড়িত মানুষের আর্তনাদ তাঁর জীবনদর্শনে বারবার প্রতিধ্বনিত হয়েছে এবং আলোড়ন তুলেছে তাঁর কর্ম ও জীবনযাপনে। মসৃণ কিংবা বন্ধুর, দুই পথেই তিনি ছিলেন অক্লান্ত পথিক, দৃষ্টান্ত সৃষ্টিকারী এক আত্মমর্যাদাশীল ব্যক্তিত্ব, যাঁর বিশ্ববীক্ষা ও সমাজচেতনা আজও অনুসরণীয়।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849744948 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 264 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |