কুড়িবাইশে এসে বাংলাদেশ
by ফারুক ফয়সল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
নিউ ইয়র্কে বত্রিশ বছর ধরে বসবাস করা লেখক ফারুক ফয়সলের দেশের জন্য মন কাঁদার গল্প নিয়ে 'কুড়িবাইশে এসে বাংলাদেশ'। দেড়-দুই বছর পরপর দেশে আসা এই মানুষটির ছুটি মিলছিল না, এরই মধ্যে বিশ্বজুড়ে নেমে এলো করোনা মহামারী। মৃত্যুর নিস্তব্ধতা, অ্যাম্বুলেন্সের চিৎকার আর সংখ্যায় পরিণত হওয়া মানুষের জীবন, এসবের মধ্য দিয়ে দেশ আর স্বজনদের কথা ভেবেই কাটছিল তাঁর দিনরাত।
পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে ২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত দেশে অবস্থান করেন লেখক। পথে পথে ঘুরে সমাজের নানা স্তরের মানুষের সঙ্গে কথা বলেছেন, নিজের মনে তৈরি হওয়া ধারণাকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করেছেন। সেই অভিজ্ঞতার সহৃদয় বয়ানই এই বই, যা আগে সাপ্তাহিক বাঙালিতে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে পাঠকপ্রিয়তা পেয়েছে।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849763130 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 118 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |