একটি মরাগাছ ও চারজন নারীর স্বপ্নভঙ্গ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আবদুস সেলিম ও বাবুল বিশ্বাসের 'একটি মরাগাছ ও চারজন নারীর স্বপ্নভঙ্গ' একটি ব্যতিক্রমী নাটক, যার প্রেক্ষাপট এক নামহীন অরণ্য। শেক্সপিয়রের সৃষ্ট চারজন অভিজাত পুরুষ ও তাদের স্ত্রী বা প্রেমিকা ছাড়াও এখানে রয়েছে একজন হতদরিদ্র কাঠুরে আর বনের নানা প্রাণী। এই চরিত্রদের মধ্য দিয়ে উঠে এসেছে নারীর প্রান্তিকতা, পুরুষতান্ত্রিক কাঠামো, অস্তিত্বের সংগ্রাম আর সমাজের বিভাজনের চিত্র। মানুষ ও পরিবেশের পারস্পরিক বোঝাপড়া এবং দ্বন্দ্বও এখানে গভীরভাবে অন্বেষিত। নাটকের মূল প্রশ্নটি হলো, আমাদের পরিত্রাণ কি আদিম অরণ্যের কাছেই ফিরে যাওয়ার মধ্যে?
শেক্সপিয়রের অ্যাজ ইউ লাইক ইট ও ম্যাকবেথের অরণ্য এখানে যাদুক্রান্ত এক ভৌতিক পরিবেশ হিসেবে কাজ করে। নাট্যকারদ্বয় শেক্সপিয়রের অলিখিত বক্তব্যের ইঙ্গিত খুঁজেছেন সরলরৈখিক যাদুবাস্তবতার আশ্রয়ে। দৈনন্দিন সংলাপের ভেতর দিয়ে নাটকটি হয়ে উঠেছে গাঢ় অর্থবহ। জীবজগৎ এক মন্বন্তরকাল অতিক্রম করে পৌঁছে যায় অন্য এক বোধে, যেখানে সবকিছু এলোমেলো, রহস্যময়, আবার মিলেমিশেও একাকার।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Edition 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849705390 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 64 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |