কালুখালি জংশন

by স. ম. শামসুল আলম

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

195৳250৳Save 55৳ (22%)
Qty
Wishlist
Share

স. ম. শামসুল আলমের 'কালুখালি জংশন' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বীর মুক্তিযোদ্ধা আবু তালেব হাওলাদার। তিনি কখনও কারও পাকা ধানে মই দেননি, কারও কোনো ক্ষতি করেননি। তবুও সারাজীবন তাঁকে অনেক গঞ্জনা সইতে হয়েছে, মুখ বুজে হজম করতে হয়েছে আজেবাজে কথা। শুধু একটিমাত্র কারণে। সেই কারণ জানা গেলেও শানে-নজুল আর জানা যায়নি, কেননা আবু তালেব কোনোদিন মুখ খোলেননি। আর যাকে নিয়ে ঘটনা, সেই বেসোকা বেগমও চুপ ছিলেন। ফলে বিষয়টা রয়ে গেছে রহস্য আর ধোঁয়াশায়। এই অবস্থাতেই ইন্তেকাল করেন তিনি।

বাবার মৃত্যুসংবাদ পেয়ে বড় ছেলে সবুজ হাওলাদার স্ত্রী-পুত্র-কন্যা নিয়ে রওনা হন। তিনি এখন বরিশাল বিভাগীয় কমিশনার। মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস পাস করে বিভিন্ন পদে চাকরির পর এই পদোন্নতি পেয়েছেন। সরকারি পাজেরো জিপে রওনা হওয়ার সময় তাঁর চোখ অশ্রুসিক্ত। বাবার ওপর যে কারণে একটু ক্ষোভ ছিল, সেটা এখন আর পরিলক্ষিত হচ্ছে না। পারিবারিক টানাপোড়েন, রহস্য আর মুক্তিযুদ্ধের স্মৃতি মিশে থাকা এক হৃদয়স্পর্শী গল্প।

প্রকাশনী:অনন্যা
সংস্করণ:1st Published, 2022
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849676003
পৃষ্ঠা সংখ্যা:96
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all