এক সুঁতোয় বাঁধা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ফরিদুর রেজা সাগরের 'এক সুতোয় বাঁধা' ছোটদের জন্য লেখা একটি বিশেষ বই। লেখকের স্বপ্ন, ছোটকাকু সিরিজের বই যেন প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছায়, সেই প্রত্যয় থেকেই তিনি প্রতি বছর এই সিরিজের বই লিখে চলেছেন। ছোট্ট মায়রা আর মায়রনের মতো শিশুরা আজ বই নিয়ে খেলে, একদিন বড় হয়ে তারাই পড়বে ছোটকাকুর গল্প।
লেখকের পরিবারও সাহিত্যাঙ্গনে পরিচিত নাম। তাঁর মা রাবেয়া খাতুন বিখ্যাত কথাসাহিত্যিক, আর বাবা ফজলুল হক ছিলেন দেশের প্রথম সিনেমা পত্রিকার সম্পাদক ও প্রকাশক। ১৯৫৫ সালের ২২ ফেব্রুয়ারি জন্ম নেওয়া সাগর প্রায় শতাধিক শিশুতোষ বই লিখেছেন। টেলিভিশনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থেকে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করেছেন তিনি। বহু সম্মাননার মধ্যে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার (২০০৪) এবং একুশে পদক (২০১৫)।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, February 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849835493 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |