কালো গোলাপ বৃত্তান্ত
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
পুতুল সাজিয়া সুলতানার 'কালো গোলাপ বৃত্তান্ত' দুইটি উপন্যাসকে একত্রে গেঁথে সৃষ্ট একটি বিশেষ রচনা। প্রথম অংশ 'কালো গোলাপের ভিতর থেকে উৎসারিত আলোবৃত্তান্ত' সুবর্ণা নামের এক কালো চামড়ার নারীর আত্মকথন। প্রেমিক রেজার প্রতারণা ও প্রবঞ্চনার অভিজ্ঞতা লিখতে তাড়িত হয়েছিলেন সুবর্ণা। গায়ের রঙের কারণে তাকে জীবনসঙ্গিনী করেনি রেজা, বরং বিয়ে করেছিল রূপ দেখে এমন এক নারীকে, যার কাছ থেকে সে পেয়েছে শুধু অনাদর আর অসম্মান।
দ্বিতীয় অংশ 'কালো গোলাপের প্রতি উচ্চারিত আত্মবৃত্তান্ত' রেজার আত্মবিলাপ। দেরিতে হলেও রেজা বুঝতে পারে তার ভুল, আর সেই অনুশোচনার স্বীকারোক্তি লিপিবদ্ধ হতে থাকে ডায়রির পাতায় পাতায়। এক বৃন্তে ফোটা দুই ফুলের মতো এই দুই আত্মকথন পাঠককে ভাবিয়ে তুলবে প্রেম, রঙ আর প্রতিশোধের গভীর প্রসঙ্গে।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, February, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 154 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |