স্মৃতিকাব্যে প্রিয়মুখ
by ফকির আলমগীর
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ফকির আলমগীরের স্মৃতিকাব্য 'স্মৃতিকাব্যে প্রিয়মুখ' এক শিল্পীর জীবনপথের নথি। ১৯৫০ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের স্মরণীয় দিনে ফরিদপুরের ভাঙ্গা থানার কালামৃধা গ্রামে তাঁর জন্ম। বাবা মৌ: হাচেন উদ্দীন ফকির আর মা বেগম হাবিবুন্নেসার সন্তান তিনি।
কালামৃধা গোবিন্দ হাই স্কুল থেকে ১৯৬৬ সালে মাধ্যমিক পাস করে জগন্নাথ কলেজে ভর্তি হন। সেখান থেকে স্নাতক, পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এম.এ। ষাটের দশকে ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে বিভিন্ন আন্দোলনে অংশ নেন, ’৬৯-এর গণঅভ্যুত্থানেও ছিলেন সক্রিয়। ১৯৭১-এ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দ সৈনিক হিসেবে যোগ দেন।
স্বাধীনতার পর বেতার ও টেলিভিশনে নিয়মিত সংগীত পরিবেশন করেছেন। দেশজ আর পাশ্চাত্য সংগীতের মেলবন্ধনে বাংলা গানে এনেছেন নতুন মাত্রা। ১৯৭৬ সালে গঠন করেন ঋষিজ শিল্পী গোষ্ঠী। সাংস্কৃতিক দূত হিসেবে বিশ্বের নানা দেশে তুলে ধরেছেন বাংলাদেশের সংস্কৃতিকে।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844325791 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 336 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |