মুগ্ধ মুখের দেয়াল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হাসানআল আব্দুল্লাহর কাব্যগ্রন্থ 'মুগ্ধ মুখের দেয়াল' যাদুবাস্তবতা আর মানুষের চিরন্তন আহাজারির এক অনন্য সমন্বয়। ভণ্ডদের মুখোশ উন্মোচন আর আন্তর্জাতিক আবহ তৈরিতে এই বইটি আলাদা গুরুত্ব পাবে। কবির প্রতিটি নতুন কাব্যগ্রন্থ মানেই নিজেকে ভেঙে বেরিয়ে আসা, শব্দ আর ছন্দের নতুন দ্যোতনা সৃষ্টি।
সনেট, মহাকাব্য, উত্তরাধুনিক ভাবধারা, সবকিছু মিলিয়ে তিনি জীবনের বহুবিধ দিক স্পর্শ করেছেন। তাঁর কবিতা পৌঁছে গেছে মাতৃভূমির সীমানা ছাড়িয়ে। অনুবাদের মাধ্যমে ইউরোপে সমাদৃত এই কবিকে দেওয়া হয়েছে হোমার পুরস্কার। মার্কিন অধ্যাপক নিকোলাস বার্ন্স বলেছেন, তিনি তাঁর প্রজন্মের প্রধানতম কবি। শহীদ কাদরী তাঁকে নব্বই দশকের অন্যতম প্রধান কবি বলেছেন।
পশ্চিমবঙ্গের কবি-সমালোচক জ্যোতির্ময় দত্ত তাঁকে বলেছেন "বাংলার ভূমিজ এক নতুন শক্তি"। গ্রীক কবি মারিয়া মিস্ট্রিয়টির মতে তাঁর কবিতা দর্শনাশ্রয়ী আর অসংখ্য প্রতীকে পূর্ণ। সমসাময়িক বাংলা কবিতার নতুন পাঠ খুঁজতে যারা চান, তাঁদের জন্য এই সংকলন।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849558958 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |