শান্তির অন্বেষণে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
নূরুন নাহার বেগমের 'শান্তির অন্বেষণে' শান্তির গভীর তাৎপর্য নিয়ে আলোচনা করা একটি ধর্মীয় গ্রন্থ। শান্তি মানে অস্তিত্বের সকল স্তরে উপলব্ধি, ব্যক্তিগত ও সামাজিক, স্থানীয় ও বৈশ্বিক, শারীরিক ও আধ্যাত্মিক। সালাম শুধু জীবিতদের জন্যই নয়, কবরবাসীদের জন্যও অপরিহার্য। আর সবচেয়ে কাক্সিক্ষত হলো জান্নাতের অভিবাদন হিসেবে সালাম, যা জান্নাতবাসী তাদের সৃষ্টিকর্তার কাছ থেকে লাভ করবে। কবর ও জান্নাতে সালাম পাওয়ার যোগ্যতা অর্জনের উপায় নিয়েই আলোচনা করা হয়েছে বইটিতে।
আল্লাহ তা'আলার কিতাব থেকে প্রাসঙ্গিক আয়াত এবং যথাযথ রেফারেন্সসহ সহিহ হাদিস উদ্ধৃত হয়েছে। পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতের সহজ অনুবাদ তুলে ধরা হয়েছে। সালাম, মুসাফাহা ও পারস্পরিক সম্প্রীতির বিষয় আলোচনার পাশাপাশি অন্যান্য ধর্মের লোকদের সালাম দেওয়ার নির্দেশ ও রীতি নিয়েও আলোচনা করা হয়েছে। ফলে অন্যান্য ধর্মের পাঠকেরাও এই গ্রন্থ পড়ে ইসলামের সৌন্দর্য অনুভব করতে পারবেন।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st edition, 2023 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849763277 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |