নীল ময়ূরের নাচ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জীবন ও সময়ের নিপুণ রূপকার কবি শরীফ আস-সাবের কবিতার গভীরে কবিতা লেখেন। ছন্দ আর শব্দের জাদু দিয়ে তিনি তৈরি করেন প্রকৃতির অপরূপ রূপকল্প, তুলে ধরেন জীবনের নানা রঙের ছবি। কিশোর কবিতার জগতে তিনি এনেছেন নতুন এক ঘরানা, যেখানে আছে প্রকৃতি, নস্টালজিয়া আর শিশু-কিশোরসুলভ ইচ্ছা-অনিচ্ছার চমৎকার প্রকাশ। তাঁর মজাদার বিদ্রূপাত্মক লেখায় উঠে আসে সমাজের নানা অন্যায় ও অসংগতির কথা।
'নীল ময়ূরের নাচ' কবির চতুর্থ কবিতার বই হলেও এটি তাঁর প্রথম কিশোর কাব্য। কবির মতে, শৈশব ও কৈশোরের প্রতিটি মুহূর্তের কাছে আমরা আজীবন ঋণী। সেই ঋণ শোধ করার কোনো উপায় নেই, বরং সেই দায়বন্ধন থেকেই আমরা সংগ্রহ করি জীবনের নানা রসদ। অম্ল-মধুর স্মৃতি, জীবনের গতিময়তা আর বাস্তবের শৈল্পিক সংমিশ্রণেই এই বইয়ের সৃষ্টি।
টক-ঝাল-মিষ্টি ছড়া ও কবিতাগুলো শিশু-কিশোরদের মনের কথা বললেও সব বয়সের পাঠকের কাছেই সুখপাঠ্য। সমসাময়িক লেখক সিদ্ধার্থ সিংহ মনে করেন, বইটি বাংলা সাহিত্যে 'একটি মাইলস্টোন' হয়ে উঠবে।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, February 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 56 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |