হৃদয়ের মধ্যিখানে
by কাইউম পারভেজ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ষাট দশকের শেষার্ধ থেকে কাইউম পারভেজের লেখালেখির যাত্রা শুরু। স্বদেশে হোক বা প্রবাসে, যখনই লেখার তাগিদ অনুভব করেছেন, লিখেছেন। গান, কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক, কলাম, সব মাধ্যমেই তিনি নিয়মিতভাবে না হলেও নাড়াচাড়া করেছেন। গত চার দশকের ছড়া ও কবিতা থেকে বাছাই করা রচনা নিয়েই তৈরি 'হৃদয়ের মধ্যিখানে'।
এই সংকলনের কবিতা ও ছড়া স্পর্শ করেছে নানা বিষয়কে। প্রেম-ভালোবাসা, মাতৃভূমি, রক্তাক্ত মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের সাহস, স্বাধীনতার স্বপ্ন, একুশের চেতনা, বঙ্গবন্ধু, জননেত্রী শেখ হাসিনা, জীবনযুদ্ধ, প্রজন্ম, বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি, সবই উঠে এসেছে তাঁর লেখায়।
দীর্ঘ চার দশকের লেখালেখির নির্যাস এই বইটি কাইউম পারভেজের সৃজনশীল যাত্রার একটি গুরুত্বপূর্ণ দলিল।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Edition, February 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 104 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |