কেন মিছে ভালোবাসা
শামসুদ্দিন আহমেদের 'কেন মিছে ভালোবাসা' উপন্যাসের শুরু এক অপ্রত্যাশিত দেখা দিয়ে। বর্ষার সঙ্গে হঠাৎই লাসভেগাসের হোটেল ফ্ল্যামিঙ্গোর ক্যাসিনোতে দেখা হয়ে যায় বাবলুর। বাবলু একজন ইঞ্জিনিয়ার, আমেরিকার আরিজোনা অঙ্গরাজ্যের ফ্লাগস্টাফ শহরের একটি প্রাইভেট ফার্মে কাজ করেন। ছোট্ট হলেও শহরটি গুরুত্বপূর্ণ, কারণ গ্র্যান্ড ক্যানিয়নের বেশিরভাগ পর্যটক এখানে আসেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার ফুট উঁচু এই পাহাড়ি শহরে সারা বছরই শীত থাকে, চারপাশে পাইনবৃক্ষের সারি।
কাজের প্রয়োজনে বাবলুকে প্রায়ই লাসভেগাস, গ্র্যান্ড ক্যানিয়ন ও সেডোনা শহরে যেতে হয়। এবারও প্রজেক্টের কাজে সে লাসভেগাসে এসেছে। সেখানে প্রজেক্ট ইনচার্জ জর্জ, যে চাকরিতে অধস্তন হলেও বয়সে বড়, তাকে ফোন করে একসঙ্গে আলোয় ঝলমলে শহরটি ঘুরে দেখার প্রস্তাব দেয়। বাবলু রাজি হয়, আর দুজনে গাড়ি নিয়ে বুলোভার্ড রোড ধরে লাসভেগাস স্ট্রিপের দিকে রওনা হয়। এরপরই যে ঘটনার সূত্রপাত, তা-ই এই উপন্যাসের মূল কাহিনি।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০১৬ |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844320550 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 255 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।