কবিতাসমগ্র

by তারিক সুজাত

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

624৳800৳Save 176৳ (22%)
Qty
Wishlist
Share

তারিক সুজাতের 'কবিতাসমগ্র' প্রকাশিত হচ্ছে জাতীয় জীবনের এক মাহেন্দ্রমুহূর্তে। জাতিরাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ভাষা আন্দোলনের সত্তর বছর উদযাপনের সময়ে। কবির কবিতাভুবন যেন স্মৃতি-বাস্তব-ভবিষ্যতের কাব্যিক আলেখ্য, বাংলাদেশের গৌরবময় ইতিহাসের শৈল্পিক রসায়ন। অক্ষর তাঁর কাছে কেবল অক্ষর নয়, সুরেলা কবচ। শব্দ এই কবির প্রাণপঙ্খি, মনময়ূরী। তাঁর কবিতা হয়ে ওঠে সৃষ্টির অধিক, প্রাণপ্রকৃতির মায়ালু কূজনকে তিনি প্রেম-প্রতিবাদ-প্রতিরোধের অবয়বে সংকলন করেন।

তাঁর জনচেতনার কাব্যগাথা প্রতিবাদের প্রগাঢ় উচ্চারণে দৃঢ় হলেও স্লোগান হয়ে ওঠে না, ভালোবাসার কবিতাও সমষ্টিসংকল্প-রহিত নয়। বোমায় বিধ্বস্ত বাস্তব আর বকুলঘ্রাণের স্বপ্নকে তিনি সমান্তরালে রাখেন তাঁর কবিতার কেন্দ্রে। কবির নিজের ভাষায়, ব্যক্তিগত কিছু নেই, যা ছিল অন্তরে তার দাঁড়ি, কমা, চন্দ্রবিন্দু আগেই উজাড় করে দিয়েছেন। রোদের বুননে লেখা দুপুরের পাণ্ডুলিপি পাঁচটি আঙুল তুলে অনন্তকে ডাকে। এই অনন্তভ্রমণে পাঠকদের স্বাগত।

প্রকাশনী:অনন্যা
সংস্করণ:1st Published, 2021
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849564744
পৃষ্ঠা সংখ্যা:552
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all