মহাবিজ্ঞানী স্টিফেন হকিং জীবন ও কর্ম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আখতারুল ইসলামের ‘মহাবিজ্ঞানী স্টিফেন হকিং জীবন ও কর্ম’ বইটি বিশ্ববিখ্যাত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের জীবন ও গবেষণার নানা দিক তুলে ধরেছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গণিতের লুকাসিয়ান অধ্যাপক হিসেবে টানা ত্রিশ বছর দায়িত্ব পালন করেন তিনি। আলবার্ট আইনস্টাইনের পর সমকালীন বিশ্বের অন্যতম সেরা তাত্ত্বিক পদার্থবিদ হিসেবে বিবেচিত হন।
মৃত্যুর সাথে লড়াই করতে করতে তার গবেষণা হয়ে ওঠে মহীরুহ। লিখেছেন ‘দ্যা ব্রিফ হিস্ট্রি অব টাইম’, যা সর্বকালের জনপ্রিয় বিজ্ঞান বইয়ের তালিকায় জায়গা করে নেয়। ২০১৩ সালে লেখা আত্মজীবনীমূলক ‘মাই ব্রিফ হিস্ট্রি’তে ছেলেবেলা থেকে বিজ্ঞানী হয়ে ওঠার নানা ঘটনা উঠে এসেছে। কৃষ্ণগহ্বর, বিগ ব্যাঙ, হকিং বিকিরণ নিয়ে গবেষণা করেছেন আমৃত্যু, শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও মানসিক শক্তিতে তিনি হয়ে উঠেছেন বিশ্ব নন্দিত বিজ্ঞান তারকা।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Edition, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 176 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |