Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

202৳270৳Save 68৳ (25%)
Qty
Wishlist
Share

কিচ্ছা' ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের গল্প সংকলন, যেখানে স্থান পেয়েছে আঠারোটি ভিন্ন স্বাদের গল্প। প্রেম, স্নেহ আর ভালোবাসার পাশাপাশি আছে অবিশ্বাস, প্রতারণা আর বর্বরতার কাহিনি। মুক্তিযুদ্ধের সংগ্রামী গল্প যেমন আছে, তেমনি বিজয়ের সুফল না পাওয়ার উপহাসও। 'বানপ্রস্থ' গল্পে ফেসবুকে ধর্ম অবমাননার দায়ে সাম্প্রদায়িক হামলার মর্মন্তুদ কাহিনি, 'পতঙ্গ' গল্পে দারিদ্র্যের কারণে মায়ের গণিকাবৃত্তি আর শিশুর মৃত্যু, 'নিশিকন্যা' গল্পে দিন-রাতের দ্বৈত চরিত্রের সমাজচিত্র।

গল্পকারেরা প্রায় সবাই নবীন, তবু তাদের গল্প বলার কৌশল চমকপ্রদ। এই তরুণ লেখকদের মধ্যে আছে প্রতিশ্রুতি, আছে বাংলা সাহিত্যকে নতুন ছন্দে স্পন্দিত করার মেধা। সমসাময়িক তরুণদের চিন্তা-চেতনার সাথে পরিচিত হতে বইটি পাঠকের জন্য উন্মুক্ত জানালা।

প্রকাশনী:অন্বেষা প্রকাশন
সংস্করণ:1st Edition, 2023
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:112
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all