টাবলু কাকার কাণ্ড
by সজল দাশ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সজল দাশের 'টাবলু কাকার কাণ্ড' বইয়ে আছে আটটি মজার গল্প। টাবলু কাকা অলকের দূর সম্পর্কের আত্মীয়, খুব নামি দামি মানুষ। তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে বিশাল পুরস্কার পেয়েছেন বলে মফস্বলে তাঁর সম্বর্ধনা দেওয়ার আয়োজন হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে টাবলু কাকা নিজের লেখা একটি কবিতা পড়তে যান, আর অমনি কী যে হলো!
শুধু টাবলু কাকাকে নিয়েই নয়, গল্প আছে অর্থপূর্ণ, জয়মণি, ইনা ও উদলা, বর্ষাকে নিয়েও। অর্থপূর্ণর সঙ্গে ন্যানি, বর্ষার সঙ্গে তুলি বুলির গল্পও আছে। ন্যানি আর তুলি বুলি কে, তা বলে দেওয়া যাবে না। গল্পের মজা নষ্ট করে দেওয়ার ইচ্ছা নেই। পুরো মজা পেতে হলে বইটি পড়তেই হবে।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 32 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |