ধূসর প্রচ্ছদ
by দর্পণ কবীর
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
দর্পণ কবীরের 'ধূসর প্রচ্ছদ' উপন্যাসে উঠে এসেছে মধ্যবিত্ত সমাজের চারটি ভিন্ন মাত্রার চরিত্র। ধ্রুব স্বপ্নবিলাসী, স্বপ্ন পূরণের লক্ষ্যে নিজের মধ্যে ডুবে যাওয়া বিষণ্ণ যুবক। জয়া যতটা গম্ভীর, মায়া ততটা চপল। বিত্তশালী পিয়ালের জীবন বর্ণিল, আর লিওনার্দো মুখ দেখেই ছবির চিত্রনাট্য তৈরিতে মগ্ন। ধ্রুবের অন্তরে যে দহন, তা তার আত্মকেন্দ্রিক স্বভাবের কাছে নতজানু। পিয়ালের সঙ্গে বিয়ে ঠিক হলেও জয়া নির্ভরতা খুঁজে পায় না, মনে অন্য এক ছবি আঁকার নিরন্তর প্রচেষ্টায় সে মগ্ন। লিওনার্দো জানে না, মায়ার মুখের অভিব্যক্তি সে সেলুলয়েডের ফিতায় বন্দি করতে পারবে কিনা।
অনুচ্চারিত প্রেম, অভিমান, উপেক্ষা আর স্বপ্নের অনুরণন ছড়িয়ে আছে গল্পের প্রতিটি বাঁকে। সম্পর্কের জটিলতা আর মানুষের অন্তর্দ্বন্দ্ব নিয়ে নির্মিত এই উপন্যাস পাঠককে ভাবতে বাধ্য করবে।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849541042 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |