আরেক সত্তা
by ফজলুল আলম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ফজলুল আলমের 'আরেক সত্তা' উপন্যাসের কেন্দ্রে রয়েছে সখি, এক সাধারণ পরিবারের মেয়ে। বাবা বিদেশে গিয়ে আর ফেরেননি। বাবাহীন জীবন মেনে নিতে কষ্ট হলেও পরিবারটি জীবনযুদ্ধে জয়ী হয়ে সচ্ছলভাবে বাঁচছে। বিয়ের আট বছর পর সামান্য পরিচয় থেকে সখি জড়িয়ে পড়ে আরেক পুরুষের সঙ্গে। সেই সম্পর্কের ভেতর দিয়ে সে নিজেকে খোঁজে, আর সেই খোঁজার পথে জড়িয়ে পড়ে আরও অনেকের সঙ্গে। একসময় সে বাবাকে খুঁজে পায়, দেখা করে দার্জিলিংয়ে। বাবার অন্তর্ধানের রহস্য উন্মোচিত হলে বাবার প্রতি তার ভালোবাসা নতুন বেগ পায়। শেষ পর্যন্ত সে খুঁজে পায় তার আরেক সত্তাকে।
এই উপন্যাস তুলে আনে বহুগামী সম্পর্কের বাস্তবতা। আদিকাল থেকে নানা নামে মানবসমাজে চলে আসা এই সম্পর্কের ধরনকে আধুনিক পরিভাষায় বলা হয় পলিঅ্যামোরাস রিলেশন। লেখক এই বিষয়টির নেতিবাচক দিককে অগ্রাহ্য করে একে স্বীকৃতি দিতে চেয়েছেন। বাংলা সাহিত্যে পলিঅ্যামোরাস সম্পর্ক নিয়ে লেখা সম্ভবত প্রথম ও ব্যতিক্রমী উপন্যাস এটি।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844321496 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 126 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |