মন
by নিশাত ইসলাম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
নিশাত ইসলামের 'মন' উপন্যাসটি কৈশোর থেকে যৌবনে পদার্পণের গুরুত্বপূর্ণ সময়টাকে কেন্দ্র করে রচিত। এই সময়ে মনে রং লাগে, আর সেই রঙের ঝলকে নিজের ইচ্ছে পূরণ করতে গিয়ে ছেলে-মেয়েরা বাবা-মায়ের মন ভাঙে। তাদের ভালো পদক্ষেপগুলোকে মনে হয় বাধা, তারা সেই বাধা পেরিয়ে ইচ্ছেটাকে ছুঁয়ে দেখতে চায়। দিনে দিনে তাদের দুষ্টুমির মাত্রা বেড়ে অতিষ্ঠ হয় বাবা-মা, শিক্ষকসহ পাড়া-প্রতিবেশী। স্কুল থেকে কলেজে পা বাড়ালে তাদের আলাদা করে দেওয়া হয়, কিন্তু তারা প্রতিদিন নির্দিষ্ট জায়গায় মিলিত হয়। হঠাৎই তাদের প্রত্যেকের মনে আসে আলাদা আলাদা পরিবর্তন। নিজেদের ভালোবাসাগুলোকে আঁকড়ে ধরতে গিয়ে বন্ধুত্বের বাঁধন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তারা।
ভালোবাসা, ভালোলাগা, প্রেম এসবের মধ্যে পার্থক্য নির্ণয় করতে ব্যর্থ হয়ে তারা বুঝতে পারে না, জীবনের জন্য ভালোবাসা, ভালোবাসার জন্য জীবন নয়। ক্ষণিকের ভালোলাগার মোহে তারা হয়ে ওঠে বিপদগামী। জীবনের বিচিত্র অভিজ্ঞতা ও ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে তারা কি ফিরে আসতে পারবে? তরুণ প্রজন্মের মানসিক জগৎ ও সম্পর্কের জটিলতা নিয়ে লেখা এই উপন্যাস পাঠককে ভাবিয়ে তুলবে।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849607038 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 192 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |