জগদীশ গুপ্ত বিচূর্ণ মানুষের মুখ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সরকার আবদুল মান্নানের 'জগদীশ গুপ্ত বিচূর্ণ মানুষের মুখ' রবীন্দ্র-পরবর্তী বাংলা কথাসাহিত্যের এক গুরুত্বপূর্ণ লেখক জগদীশ গুপ্তকে নিয়ে গবেষণাধর্মী গ্রন্থ। গ্রামীণ জীবনের চিরায়ত মানুষের যে বীভৎস রূপ, তা প্রথম উন্মোচন করেছিলেন জগদীশ গুপ্ত। দারিদ্র্য, যৌনতা আর নিষ্ঠুরতার যে গোপন ধারা গ্রামীণ জীবনের শান্ত-সৌম্য আবহের আড়ালে কাজ করে, তার রূপকার তিনি।
আদর্শ ও মূল্যবোধের বাইরে একান্ত জৈবিক তাড়নায় পরিচালিত মানুষের নির্মম বাস্তবতার মুখাবয়ব তিনি এঁকেছেন অত্যন্ত নিস্পৃহতায়। এই গ্রন্থে ড. সরকার আবদুল মান্নান জগদীশ গুপ্তের কথাসাহিত্যের সেই নিমর্ম বাস্তবতার স্বরূপ নিষ্ঠা ও সততার সঙ্গে তুলে ধরেছেন। বাংলা সাহিত্যের গবেষক ও পাঠকদের জন্য এটি একটি মূল্যবান সংযোজন।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849496809 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 222 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |