দীপ্ত দহন
by তৈয়বা মনির
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
তৈয়বা মনিরের 'দীপ্ত দহন' প্রেম-ভালোবাসা, মান-অভিমানের গল্প হলেও এর পরিধি অনেক বিস্তৃত। দীপ্ত ও দহনের সম্পর্কের পাশাপাশি উঠে এসেছে আরও কিছু গুরুত্বপূর্ণ চরিত্রের জীবন। গল্পে তেমন নেতিবাচক চরিত্র নেই, কিন্তু ঘুণধরা সমাজ আর মানসিকতার কারণে মানুষ অনিচ্ছাকৃত ভুল করে বসে। এই ভুলের খেসারত দিতে হয় পরবর্তী প্রজন্মকেও।
দহনের মতো অনেকেই ব্রোকেন ফ্যামিলির সন্তান হিসেবে বড় হয়। বাইরে থেকে তাদের কষ্ট বোঝা না গেলেও ভেতরে ভেতরে তারা প্রচণ্ড নিঃসঙ্গতায় ভোগে, কখনো কখনো সিজোফ্রেনিয়ার শিকার হয়। স্বামী-স্ত্রীর কোনো দুর্বল পয়েন্ট নিয়ে তৃতীয় পক্ষের অবিরাম সমালোচনা কীভাবে একটি সম্পর্ককে ধ্বংস করে দিতে পারে, তা দেখিয়েছেন লেখক। সাথে রয়েছে কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তার প্রসঙ্গও।
পজিটিভ মাইন্ডের পরিবারও কেন ঘুণধরা সমাজের কারণে সুফল থেকে বঞ্চিত হয়, সেই প্রশ্নও উঠে এসেছে। তবুও ভালোবাসা টিকে থাকে, হৃদয়ের গভীরে লালিত হয়। পারিবারিক ও সামাজিক জটিলতা নিয়ে এমন বাস্তবধর্মী গল্প পাঠককে ভাবাবে।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st published 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849563600 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 136 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |