যে প্রেমে নেই বিরহ
by খাইরুল ইসলাম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
খাইরুল ইসলামের উপন্যাস 'যে প্রেমে নেই বিরহ' ক্যাম্পাসের দুই তরুণ-তরুণীর প্রেমের গল্প। রেবা আর নিলয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স করা এই জুটি এ যুগের লাইলি-মজনু নয়, বরং বিরহহীন প্রেমের এক বিরল দৃষ্টান্ত। সমাজ আর পরিবারের বিরোধিতা সত্ত্বেও তারা সৃষ্টি করেছে নতুন ইতিহাস, নতুন প্রজন্মের কাছে তারা আইডল। এক বছরের ব্যবধানে নিলয় ফুলব্রাইট স্কলারশিপে যুক্তরাষ্ট্রে চলে যায় আরেকটা মাস্টার্স করতে, রেবা তখন দেশে। নিলয় ফিরলেই ধুমধাম করে তাদের বিয়ে হওয়ার কথা।
কিন্তু হঠাৎ ফেসবুকে ভাইরাল হওয়া এক ছবিতে সবকিছু এলোমেলো হয়ে যায়। বেডে শুয়ে আছে নিলয়, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে একটি মেয়ে। এটা কোনো হাসপাতালের ছবি নয়, মেয়েটা ডাক্তার কিংবা নার্সও নয়। তাহলে কী রহস্য এই ছবির? এদিকে নিলয়ের সাথে যোগাযোগ করাও যাচ্ছে না। প্রেম, রহস্য আর সাসপেন্সে ভরা এই গল্প পাঠককে শেষ পর্যন্ত আটকে রাখবে।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844350304 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 94 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |