পাললিক মন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আবু নাছের টিপুর 'পাললিক মন' উপন্যাসের সূচনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যেখান থেকে গল্পের শাখা-প্রশাখা ছড়িয়ে পড়ে। পলিমাটির মতো মানুষের মন যে ধীরে ধীরে নমনীয়তা হারায়, সেই সত্যকে সামনে রেখে লেখক এঁকেছেন সম্পর্কের নানা রূপ। কখনো শরতের মেঘের মতো উদাস, কখনো শীতকাতর পৌষসন্ধ্যার মতো বিষণ্ণ, আবার কখনো কিশোরীর চুলে বাঁধা লাল ফিতের মতো চঞ্চল হয়ে ওঠে জীবন।
প্রেম আর বিরহের আড়ালে লেখক তুলে ধরেছেন সমাজের ভেতরে গলিত-দলিত মূল্যবোধকে। কেউ নিজেকে নতুন করে গড়ে তোলে, কেউ ক্ষয়ে যায় নিজের ভেতরেই। জীবনের অনিবার্য গন্তব্যের পথে প্রেমের ধ্রুপদী সুরকে আঁকড়ে ধরে থাকে পরিযায়ী মন। বিশাল জলরাশির মাঝে ছোট্ট এক মায়াময় দ্বীপের মতোই এই উপন্যাস, যা পাঠককে ভাবায় প্রেম, সম্পর্ক আর সমাজের জটিল বুনন নিয়ে।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২০ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849496830 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 224 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।