বিদেশে স্বদেশি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
খায়রুল ইসলামের উপন্যাস 'বিদেশে স্বদেশি' বিদেশে পড়তে যাওয়া এক বাংলাদেশির জীবনের গল্প। পেশায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রবি ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর পিএইচডি করার উদ্দেশ্যে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য নগরী মেলবোর্নে পা রাখে। প্রায় চার বছর এই স্বপ্নের নগরীতে তার বসবাস, কিন্তু দিনগুলো সবসময় স্বপ্নের মতো ছিল না। কিছু স্বদেশি মানুষের নিঃস্বার্থ ভালোবাসায় টিকে থাকলেও বিভিন্ন প্রতিবন্ধকতা আর যন্ত্রণায় একসময় দিশেহারা হয়ে পড়ে রবি।
ঠিক এমনই সময় দেখা হয় মিতুর সাথে, ২১-২২ বছর বয়সী এক তরুণী, যার রবির প্রতি অন্ধ ভালোবাসা। রবিকে পাওয়ার বাসনায় উন্মাদ হয়ে ওঠে মিতু, কোনো নিয়মই যেন তার জন্য প্রযোজ্য নয়। পিএইচডির উত্তাল সমুদ্রে রবি যখন দিশেহারা, তখন মিতুর পাগলামি আর উন্মাদনা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। নিরুপায় রবি দেশে ফেরার সিদ্ধান্ত নেয়, কিন্তু মিতু ঠিকই উপস্থিত হয় বিমানবন্দরে, রবির হাতে চিঠির খাম গুঁজে দিয়ে অশ্রুসিক্ত বিদায় নেয়। রহস্য যখন উন্মোচিত হয়, তখন রবি আর মিতুর মাঝে অনেক অনেক ব্যবধান। প্রবাসী জীবনের নানা সংকট আর ভালোবাসার জটিলতা নিয়ে এই উপন্যাস পাঠককে মুগ্ধ করবে।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844350724 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |